বাল্যবিয়ে আড়াল করতে কনের আসনে ভাবি!
১২ অক্টোবর ২০১৯, ০১:১৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বাল্যবিয়ে আড়াল করতে কনের আসনে বসেন ভাবি। কনের বয়স সংক্রান্ত জটিলতা এড়াতে এমন কান্ড করে শেষ পর্যন্ত ধরা পড়ে জরিমানা গুনতে হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে ঘটনা জানতে পেরে সাজানো কনে ও তার প্রকৃত বরকে আটক করা হলে ধরা পড়ে প্রকৃত কনে। এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এলাকায়। শনিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তমাল হোসেন।
তমাল হোসেন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদে বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা ভূমি কর্মকর্তা নাহিদ হাসানকে ঘটনাস্থল বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে পাঠানো হয়।
ঘটনাস্থলে পৌছে দেখা যায়, বর কনে নিজ নিজ আসনে বসে আছেন। চলছে খাওয়ার পর্ব। কিন্তু কনের বয়সও ঠিকই রয়েছে। বিষয়টি তিনি জানার পর সন্দেহ হলে গোপন ওই তথ্যদাতার সাথে যোগাযোগ করে খোঁজ নিতে বলেন। বেশ কিছুক্ষণ পর তথ্যদাতা জানান, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পূর্ব প্রস্তুতিমতো কনের ভাবিকে কনের আসনে বসানো হয়েছে। এসময় ওই কনে ও তার প্রকৃত বর (প্রকৃত কনের ভাই) কে আটক করা হলে অভিভাবকরা প্রকৃত কনে, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী বিউটি খাতুনকে হাজির করেন। এসময় বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারামতে অভিভাবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এমন প্রতারণার আশ্রয় নিবে না এবং ১৮ বছর পূর্ণ না হলে বিউটিকে বিয়ে দিবে না এমন মুচলেকায়ও তাদের স্বাক্ষর নেয়া হয়েছে- দাবী করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার