স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোয়াজ্জেন গ্রেপ্তার
০৭ অক্টোবর ২০১৯, ০৬:০৬ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মোয়াজ্জেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর উপজেলার আমনুরা কলোনীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মোয়াজ্জেন আলমাস উদ্দীন সদর উপজেলার আমনুরা এলাকার কলোনিপাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে পরিবারের অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, রবিবার বেলা ১১টার দিকে আলমাস মুষ্ঠির চাল উঠাতে যায়। এ সময় ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে তার শরীরে হাত দেয় আলমাস। এ সময় মেয়েটি চিৎকারের চেষ্টা করলে সে বাড়ি থেকে চলে যায়। পরে আবার ফিরে এসে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে আলমাস। পরে বিকালে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করলে রাতেই আলমাসকে আটক করা হয়।
ওসি আরো জানান, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আজ সোমবার (৭ অক্টোবর) দুপুরে সদর মডেল থানায় একটি মামলা করেন। দুপুরে আলমাসকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি