ক্যাসিনো সেলিমের অফিস থেকে বিপুল টাকা ও ডলারসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
০১ অক্টোবর ২০১৯, ০২:১৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম
টাইমস ডেস্ক:
অনলাইনে ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের গুলশানের অফিসে ১৫ ঘন্টা অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই অভিযানে বিপুল পরিমাণ টাকা, ডলার, জাল কাগজপত্র, হরিণের চামড়াসহ বন্যপশুর সামগ্রী জব্দ করেছে র্যাব।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর পর্যন্ত র্যাবের একটি টিম গুলশান-২ এর ১১/এ রোডের ৯৯ নম্বর ভবনস্থ তার অফিসে এ অভিযান চালায়। ভবনটির ৪ ও ৫ তলায় তার বাসা কাম অফিস।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান অভিযানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ সংবাদ লেখার সময় পর্যন্ত অভিযান চলছিল।
অভিযানের সময় সেলিম প্রধানও তাদের সঙ্গে ছিলেন। র্যাব জানায়, সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে এই বাড়িতে অভিযান চালানো হচ্ছে।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, সেলিম অনলাইন ক্যাসিনো জুয়ার সঙ্গে জড়িত। তিনি ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। অভিযান শেষে আজ দুপুরে বিস্তারিত জানানো হবে।
এর আগে, গতকাল সোমবার দুপুরে থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে সেলিম প্রধানকে আটক করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা