ফেনীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ফেনীর সোনাগাজীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে জিয়াউল হক শাকিল (১৬) নামে আহত এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। বুধবার মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। নিহত শাকিল সোনাগাজী সদর ইউনিয়নের খায়েজ আহমদ মৌলভি বাড়ীর নুরুল হকের ছেলে ও পেশায় পরিবহন শ্রমিক।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন আহমেদ জানান, বুধবার বিকালে উপজেলার নজরুল প্রাইমারি স্কুল সংলগ্ন খেলার মাঠে ঘটনাটি ঘটে। ঘটনার পর অভিযুক্ত বন্ধু নিলয় ইসলাম পালিয়ে যায়। সে সোনাগাজী উপজেলার তুলাতলী গ্রামের নুরুল ইসলাম ওরফে ভুলু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই বন্ধুর মধ্যে তর্কবিতর্ক হয়। এর জের ধরে সন্ধ্যায় কিশোর নিলয় তার বন্ধু শাকিলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, নিহত শাকিলের মরদেহ ও পরিবারের সদস্যরা চট্টগ্রাম থেকে ফেনী আসলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়া অভিযুক্ত নিলয়কে আটকের জন্য অভিযান চলেছে বলে জানা পুলিশ।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা