চাল আত্মসাত করতে গিয়ে চেয়ারম্যান-ডিলার গ্রেপ্তার
১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৬ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ বস্তা চালসহ ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও এক ডিলারকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চকঝগড়– এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার আবদুল্লাহ আল মামুন জজ।
সদর থানার ওসি জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেয়া ১০ টাকা কেজির চাল বিক্রি না করে আত্মসাত করতে চেয়ারম্যানের বাড়িতে মজুদ করা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে ৫৬০ বস্তা চাল পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করা হয় এবং চেয়ারম্যান তরিকুল ইসলাম ও ডিলার আবদুল্লাহ আল মামুন জজকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা