এমপিকে জড়িয়ে অশ্লীল ভিডিও; দু'জন গ্রেফতার
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৯ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথের ভুয়া অশ্লীল ভিডিও প্রকাশ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জয়পুরহাট থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করে সাইবার পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আমান হাসান শিপন (২৩) ও মো. মেসবাহুল ইসলাম ওরফে মেসবাহ (২৭)।
ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ জানায়, গ্রেফতাররা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তার নাম ও ছবি যুক্ত করে অশ্লীল ভিডিও তৈরি এবং ছদ্মনামে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে।
ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে ও পরে তাদের গ্রেফতার করে।
এর আগে ভুয়া ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও তা ভাইরাল হওয়ার পর ধানমন্ডি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে বিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতাপরকৃত ২ জনকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা