ধর্ষণের সময় স্ত্রী কর্তৃক স্বামী পাকড়াও
১৪ সেপ্টেম্বর ২০১৯, ০২:৩৪ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
রাতে নিজের ঘর থেকে বের হয়ে অন্যের স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে স্ত্রীর হাতে পাকড়াও হয়েছে এক স্বামী। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার খাসকররা গ্রামে এ ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ধর্ষণের শিকার ওই গৃহবধূ এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী শরিফুলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে গেছে, ঘটনার দিন ওই গৃহবধূর স্বামী ব্যক্তিগত কাজে ঝিনাইদহে গিয়ে আটকে যান। তিনি বাড়ি ফিরতে না পেরে ঝিনাইদহে রাতযাপন করেন। ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী শরিফুল ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।
এদিকে রাতে ঘর থেকে শরিফুল বের হয়ে দীর্ঘক্ষণ না আসায় তার স্ত্রী স্বামীকে খুঁজতে বের হন। এরপর প্রতিবেশীর ঘরে স্বামীর ধর্ষণের দৃশ্য দেখে ফেলেন তিনি। এ সময় ভুক্তভোগী গৃহবধূ এবং শরিফুলের স্ত্রীর হৈ চৈ শুনে প্রতিবেশীরা এসে শরিফুলকে আটক করে। তারপর ভুক্তভোগী গৃহবধূ থানায় আসতে চাইলে প্রতিবেশীরা তাকে আসতে দেয়নি। এমনকি শরিফুলকেও ছেড়ে দেয় তারা। অবশেষে শুক্রবার বিকেলে দিকে ওই গৃহবধূ থানায় এসে শরিফুলের নামে মামলা করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, খাসকররা গ্রামের হবিবুর রহমান সর্দারের ছেলে শরিফুলকে আসামি করে থানায় মামলা হয়েছে। শনিবার ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি