পুলিশকে আহত করে আসামির পলায়ন
১২ সেপ্টেম্বর ২০১৯, ০১:৫৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ এএম
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর থানা পুলিশের হাতে হত্যা মামলার সন্দেহভাজন এক আসামি গ্রেফতার হয় গত রাতে। গ্রেপ্তার হওয়া ওই আসামী আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক পুলিশকে আহত করে থানা থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া আসামি সালমান খান (২৪) সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আসামি পানি পান করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি হাজতখানার দরজা খোলেন। এ সময় সালমান তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌঁড়ে থানা থেকে পালিয়ে যান। এ সময় সেন্ট্রি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পেছনে পুলিশ ধাওয়া করলে আসামি থানার উত্তর দিকে দামুদর খালে ঝাপিয়ে পড়ে গা ঢাকা দেয়। কলাখালীর যুবলীগ কর্মী জয় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুনিরুজ্জামান গত বুধবার সন্দেহভাজন আসামি হিসেবে সালমানকে গ্রেপ্তার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, সকালে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারির উপস্থিতি কম থাকার সুযোগে আসামি পালিয়ে যায়। ঘটনার পর থেকে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলাসমূহে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন পিরোজপুর সদর থানা পরিদর্শন কালে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ব্যাপক অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশের কারও অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার