ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা
১১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম
রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় এক ইউপি সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শওকত আলী মণ্ডল মৌরাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাগদুলী গ্রামের মৃত নজির আলী মণ্ডলের ছেলে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মৌরাটের বাগদুলী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে বলে পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান।
স্থানীয়রা জানান, শওকত আলী রাতে ওই বাজারে অজয়ের ফার্মেসিতে বসে ছিলেন। এমন সময় একদল লোক সেখানে এসে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। বাজারের লোকজন রক্তাক্ত শওকতকে পাংশা হাসাপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পরামর্শ দেন। ফরিদপুরে নেওয়ার পর রাত ৩ টার দিকে মারা যান এই ইউপি সদস্য।
ওসি আহসান উল্লাহ বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার