সিদ্ধিরগঞ্জে আনসার আল ইসলাম এর সক্রিয় সদস্য গ্রেফতার
০১ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জে শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম (৪০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুলাহ বাংলা টিম) এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১।
শনিবার (৩১ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট হতে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায়।
র্যাব ১১ এর সহকারী পরিচালক সিনিয়র এএসপি শাহ মো: মশিউর রহমান জানান, শনিবার রাতে সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুলাহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়। তার নিকট হতে বিপুল পরিমান উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
শেখ দিনাছ উদ্দিন ওরফে দ্বীন ইসলাম স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে। ২০১৮ সালে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুলাহ বাংলা টিম) যোগ দেয়। সে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম এর দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করত। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার