খাগড়াছড়িতে সেনাবাহিনী-সন্ত্রাসী গুলিবিনিময়ে তিন সন্ত্রাসী নিহত
২৬ আগস্ট ২০১৯, ০৪:৫৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পিএম
খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদমে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সন্ত্রাসীদের সঙ্গে সেনাটহলের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নিহত সন্ত্রাসীরা হলেন- বুজেন্দ্র লাল চাকমা (৪৫), নবীন জ্যোতি চাকমা (৩২) ও রশিল চাকমা (২৫)।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান জানান, দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এতে তিনজন নিহত হয়েছে বলে শুনেছেন তিনি।
পুলিশ সুপার আরও জানান, এখন সেখানে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার