জুলাই মাসে সারা দেশে ১৯৪ হত্যাকাণ্ড
০১ আগস্ট ২০১৯, ০৩:৩৪ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের জুলাই মাসে সারা দেশে ১৯৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। তাদের দাবি, নিহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন ৩০ জন।
মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক (গবেষণা ও জনসংযোগ) জাহানারা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার (৩১ জুলাই) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিভিন্ন জেলা, উপজেলা ও পৌর শাখা থেকে প্রাপ্ত তথ্য এবং বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে ডকুমেন্টেশন বিভাগ অনুসন্ধান এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সহযোগিতায় এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
জরিপের মাধ্যমে জানা গেছে, ২০১৯ সালের জুলাই মাসে সারা দেশে মোট ১৯৪টি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ধরনের হত্যাকাণ্ড অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। হত্যাকাণ্ডের হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জুলাই মাসে গড়ে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটে ৬টি। আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত বিভাগের কর্মকর্তাদের অবশ্যই অধিক দায়িত্ববান হতে হবে।
কমিশন জানায়, আইন প্রয়োগকারী সংস্থার গতিশীল কার্যক্রমের মাধ্যমে হত্যাকাণ্ড কমিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপদান এবং মানবাধিকার সম্মত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা প্রয়োজন। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এ ধরনের ক্রমবর্ধমান হত্যাকাণ্ড হ্রাস সম্ভব।
নিহত ১৯৪ জনের মধ্যে যৌতুকের কারণে চারজন, পারিবারিক সহিংসতায় ৩১ জন, সামাজিক সহিংসতায় ৬১ জন, রাজনৈতিক কারণে সাতজন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ৩০ জন, বিএসএফের হাতে সাতজন, চিকিৎসকের অবহেলায় পাঁচজন, অপহরণ করে হত্যা সাতজনকে, গুপ্ত হত্যা ৯, রহস্যজনক মৃত্যু ২৭ জন, ধর্ষণের পর হত্যা পাঁচজন, এসিড নিক্ষেপে একজন। এ ছাড়া আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ২২৪ জন।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা