কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজির সময় ১ জন গ্রেপ্তার
২০ জুলাই ২০১৯, ০৬:৪০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের কাঁচপুরে পরিবহনে চাঁদাবাজির সময় মো: মোমেন (৩৫) নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। কাঁচপুর এস এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন এর উত্তর পাশে লেগুনা স্ট্যান্ডে এ কুটি মিয়ার পিঠার দোকানের সামনে রাস্তার উপর পরিবহনে চাঁদাবাজি করার সময় হাতে-নাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৮৩০টাকা উদ্ধার করা হয়।
শনিবার (২০ জুলাই) সকালে র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে সে গ্রেপ্তার হয় বলে জানান র্যাব ১১ এর উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানাধীন কাঁচপুর মোড় এলকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।
গ্রেফতারকৃত মোঃ মোমেন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য কাঁচপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় চালক ও জনসাধারণ জানান, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে থাকে চাঁদাবাজরা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা