দুই নারীসহ মলম পার্টির তিন সদস্য গ্রেপ্তার
১৮ জুলাই ২০১৯, ০৮:১১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জে হতে দুই নারীসহ মলম পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৭ জুলাই) রাতে র্যাব-১১, সিপিএসসি এর বিশেষ অভিযানে জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মার্কেট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ফেরুন আক্তার মনি (৩৬), স্বামী-নাদিম ভূঁইয়া, রুমা আক্তার সালমা (৩১), পিতা-মৃত আব্দুল হক মোল্লা ও মোঃ রুমান ভূইয়া (১৯), পিতা-নাদিম ভূঁইয়া। এ সময় তাদের দেহ তল্লাশী করে চেতনাশক ট্যাবলেট ও চেতনাশক বাম মলম জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ চেতনাশক ট্যাবলেট বিভিন্ন প্রকার খাবারের সাথে মিশিয়ে মহাসড়কে চলাচলরত সাধারণ ও ঘরমুখী যাত্রীদের সেবন করিয়ে অজ্ঞান পূর্বক সর্বস্ব কেড়ে নিচ্ছিল।
র্যাব-১১ এর উপ-পরিচালক সিপিএসসি, কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।
মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, গ্রেপ্তারকৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় ফেরুন আক্তার মনি ও তার ছেলে মোঃ রুমান ভূঁইয়া এর বাড়ী ঢাকা জেলার সাভার থানাধীন ফেরিঙ্গীকান্দা গ্রামে এবং রুমা আক্তার সালমা এর বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন কোর্টখালী গ্রামে। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ মহাসড়কে চলাচলরত বাস, অটোরিক্সা, (সিএনজি) ইত্যাদি যাত্রীবাহী পরিবহনে যাত্রীসেজে উঠে। পরে চেতনানাশক ট্যাবলেট জুস, পানি, চা, ডাবের পানি ও শরবতসহ বিভিন্ন খাবারে সাথে মিশিয়ে সাধারণ যাত্রীদের সেবন করানো ও সু-কৌশলে চেতনাশক প্রয়োগের মাধ্যমে যাত্রীদের অজ্ঞান করতঃ সর্বস্ব কেড়ে নেয়। সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরদারির প্রেেিত বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড চৌরঙ্গী মাকের্ট এলাকা হতে মলম পার্টির এই তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই মলম পার্টির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা