কুমিল্লার আদালত কক্ষে আসামীর ছুরিকাঘাতে আসামী নিহত
১৫ জুলাই ২০১৯, ০৪:৫০ পিএম | আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার জজ আদালতে বিচারকের খাস কামরায় এক আসামির ছুরিকাঘাতে নিহত হয়েছে আরেক আসামি। নিহতের নাম ফারুক (২৮)। আজ সোমবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক বেগম ফাতেমা ফেরদৌসের আদালতে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের অহিদ উল্লাহর ছেলে। ঘাতক হাসান কুমিল্লার লাকসাম উপজেলার ভোজপাড়া গ্রামের শহিদ উল্লাহর ছেলে। নিহত ফারুক এবং হামলাকারী আসামী হাসান দু’জন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা আদালতের আইনজীবী (এপিপি) নূরুল ইসলাম জানান, ২০১৩ সালে কুমিল্লার মনোহরগঞ্জের কান্দি গ্রামে হাজী আবদুল করিমকে হত্যার ঘটনা ঘটে। আজ সোমবার ওই মামলার জামিনে থাকা আসামিদের হাজিরার দিন ধার্য ছিল। বেলা ১১টার দিকে এ মামলার আসামিরা আদালতে প্রবেশের সময় ৪নং আসামি ফারুককে ছুরি নিয়ে তাড়া করে ৮নং আসামি হাসান। এ সময় জীবন বাঁচাতে ফারুক বিচারকের খাস কামরায় ঢুকে পড়ে। হাসান সেখানে ঢুকে টেবিলের ওপর ফেলে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধস্তাধস্তির একপর্যায়ে ফারুককে ওই কক্ষের ফ্লোরে ফেলেও ছুরিকাঘাত করা হয়।
এ সময় আদালতে অন্য একটি মামলার হাজিরা দিতে আসা কুমিল্লার বাঙ্গরা থানার এএসআই ফিরোজ এগিয়ে গিয়ে হাসানকে আটক করে। এ সময় আদালতকক্ষে বিচারক, আইনজীবী ও অন্য আসামিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত ফারুককে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, একই মামলার এক আসামি অন্য আসামিকে ছুরিকাঘাতে হত্যা করেছে। এ ঘটনায় আসামিকে আটক করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার
- সরকারী আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন