৪৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১১ জুলাই ২০১৯, ০৭:৪৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৪৩০ পিস ইয়াবাসহ মো: রাহাত ইসলাম ওরফে রুবেল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটক রাহাত নিজেকে দৈনিক মাতৃজগত পত্রিকার সাংবাদিক পরিচয় দিলেও সে মূলত কক্সবাজার থেকে ঢাকা ও আশেপাশের এলাকায় ইয়াবা পাচারে জড়িত বলে জানিয়েছে র্যাব-১১। বুধবার (১০ জুলাই) রাতে তাকে আটক করা হয়।
র্যাব ১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব-১১, সিপিএসসি এর চেকপোষ্টে চট্টগ্রাম থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি চেয়ার কোচে তল্লাশী চালানো হয়। এসময় ০১টি সাংবাদিক পরিচয়পত্র ও ৪৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ রাহাত ইসলাম @ রুবেল(২৮), পিতা-মোঃ আব্দুল কাশেম’কে আটক করা হয়। আটককৃত মোঃ রাহাত ইসলাম @ রুবেল যাত্রী বেশে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারের সাথে জড়িত।
সে দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ যাত্রী বেশে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। মূলত সাংবাদিকতা তার একটি ছদ্মবেশ মাত্র। সাংবাদিকতার আড়ালে সে ইয়াবা ব্যবসা করে আসছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা