পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
১০ জুলাই ২০১৯, ০২:১০ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ এএম
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে তার ছেলে বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। এই সুযোগে তিনি পুত্রবধূকে একাধিকবার ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি স্বামীকে না জানাতে শাশুড়ি পুত্রবধূকে নিষেধও করেন। গত ৬ জুলাই ভোরবেলা ওই গৃহবধূর স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ধর্ষণের শিকার হতে দেখেন।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রফিকুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা করেন অভিযুক্ত শ্বশুর। তবে মীমাংসার বিষয়টি মেনে না নিয়ে তার ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মামলা করেন।
নির্যাতিতা ওই নারী জানান, তার স্বামী ঢাকায় থাকার সুযোগে শ্বশুর তাকে একাধিকবার ধর্ষণ করেন। তিনি এর উপযুক্ত বিচার চান।
কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ এনে বাবার বিরুদ্ধে ছেলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শ্বশুড়কে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা