পরিবহনে চাঁদাবাজির সময় দুইজন গ্রেপ্তার
০৭ জুলাই ২০১৯, ০২:১২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিবহনে চাঁদাবাজির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় সোনারগাঁ থানাধীন কাজী ফজলুল হক মহিলা ডিগ্রি কলেজের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো মোঃ দরপন পাটোয়ারী (৪৫), পিতা- মৃত সিরাজ পাটোয়ারী ও মোঃ আফসার উদ্দীন (৩৬), পিতা- মৃত হানিফ মিয়া। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৭ হাজার ৯ শত টাকা উদ্ধার করা হয়।
র্যাব ১১ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
জসিম উদ্দিন চৌধুরী জানান, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁ থানাধীন কাজী ফজলুল হক মহিলা ডিগ্রী কলেজের সামনে পাকা রাস্তায় চলাচলরত ট্রাক, সিএনজি, অটোরিক্সা ও ফুটপাতে ুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ টাকা থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে তারা।
র্যাব-১১, সিপিএসসি এর অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য শনিবার সন্ধ্যায় কাজী ফজলুল হক মহিলা ডিগ্রী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জোরপূর্বক চাঁদা আদায়কালে ০২ জন আসামীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হবে বলে জানান জসিম উদ্দিন চৌধুরী।
বিভাগ : বাংলাদেশ
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ