৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
০৩ জুলাই ২০১৯, ০১:০৫ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ মঙ্গলবার (২ জুলাই) রাতে সবুজ ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া সবুজ ইসলাম উপজেলার জোতবানী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিরামপুর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ছাত্রীটি গ্রেপ্তার হওয়া সবুজের প্রতিবেশি। গত সোমবার সবুজের বাড়ীতে কেউ ছিল না। ওই দিন সকাল ১০ টার দিকে মাদ্রাসায় যাবার পথে সবুজ কৌশলে ওই ছাত্রীকে বাড়িতে ডেকে নেয়। এরপর ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করতে থাকে। কিছুক্ষণ পর ওই ছাত্রীর মা সবুজের বাড়ির পাশ দিয়ে যাবার সময় তাঁর মেয়ের চিৎকার শুনতে পান। এসময় ওই ছাত্রীর মা তাঁর দেবরকে নিয়ে সবুজের বাড়িতে যান। এসময় সবুজ দরজা খুলে ওই ঘর থেকে পালিয়ে যায়।
ওসি মনিরুজ্জামান অভিযোগ করে জানান, ঘটনার পর জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি মীমাংসার প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীর বাবা মাকে মামলা থেকে বিরত রাখেন। পরে পুলিশ ঘটনাটি জানতে পারলে ওই ছাত্রীর বাবা গতকাল মঙ্গলবার বিকেলে সবুজকে একমাত্র আসামী করে ধর্ষণ মামলা করেন। মামলার পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের হাকিমপুর মোড় থেকে সবুজকে গ্রেপ্তার করে।
পুলিশী জিজ্ঞাসাবাদে সবুজ ওই ছাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেছে। ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এ ব্যাপারে জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ধর্ষণের ঘটনাটি মীমাংসা করে দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ভিকটিমের পরিবার আমার কাছে এসেছিল, আমি তাদেরকে থানা পুলিশের স্মরণাপন্ন হতে বলেছি। ধর্ষণের মত ঘটনা আমি মীমাংসা করে দিতে পারি না।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা