যৌন হয়রানির প্রতিবাদ করায় নার্সকে কুপিয়ে হত্যা
২৭ জুন ২০১৯, ০৬:৪৪ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় ভানজিনা আক্তার (২০) নামে হাসপাতালের এক নার্স (সেবিকা)কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।এর আগে গত ২০ জুন সকালে তাকে কুপিয়ে আহত করা হয়।
তানজিনা ঠাকুরগাঁওয়ের গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা ছিলেন।তার বাড়ি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়ায়।
জানা গেছে, গত ২০ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তানজিনা। এসময় জীবন নামে স্থানীয় এক বখাটে তার পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে, বুকে, ও হাতে এলোপাথাড়ি কোঁপায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তানজিনার বাবা হামিদ আলী অভিযোগ করে বলেন, বখাটে জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েদের উক্ত্যক্ত করতো। ভুক্তভোগী স্কুলগামী ছাত্রীরা আমার মেয়েকে এ বিষয়ে অভিযোগ দেয়। এরপর আমার মেয়ে জীবনকে শাসন করে। এরই জের ধরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে।
ঠাকুরগাঁও থানার ওসি আশিকুর রহমান বলেন, তানজিনাকে ছরিকাঘাত করার ঘটনার দিনেই তার বাবা আব্দুল হামিদ মামলা দায়ের করেছিলেন। অভিযুক্ত জীবনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা