বিমান যাত্রীর পায়ুপথ থেকে সোয়া এক কোটি টাকার সোনার বার উদ্ধার!
২৮ মে ২০১৯, ০৫:৩০ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম
নিজস্ব প্রতিবেদক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পায়ুপথ থেকে সোয়া এক কোটি টাকার ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল।
মঙ্গলবার (২৮ মে) সকালে গুয়াংজু থেকে বিএস ৩২৬ ফ্লাইট যোগে আগত দুই যাত্রীর কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ২৪৭ গ্রাম । যাত্রীদ্বয় হলেন- মাকসুদুর রহমান ও মোহাম্মদ শাকিল মোল্লা। তাদের আটক করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন তথ্য থাকায় শুল্ক গোয়েন্দা দল বিমানে আগত যাত্রীদের দিকে নজরদারি করছিলো। এক পর্যায়ে ওই দুইজন যাত্রীর কাছে স্বর্ণ আছে কী না জানতে চাওয়া হয়। তারা স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে তাদের দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে চ্যানেলের আর্চওয়েতে নেয়া হয়। সেখানে নিলে তাদের দেহে ধাতব বস্তুর অস্তিত্বের সংকেত পাওয়া যায়। অধিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের রেকটামে স্বর্ণ থাকার কথা স্বীকার করে । পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের রেকটাম থেকে ২০টি স্বর্ণবার উদ্ধার করা হয় ।
আটককৃত স্বর্ণবারের মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা বলে জানায় শুল্ক গোয়েন্দা।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা