অননুমোদিত যৌন উত্তেজক সিরাপ তৈরির অপরাধে চারজন গ্রেপ্তার
১৬ মে ২০১৯, ১১:২৯ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ০৪:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নারায়ণগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে অননুমোদিত যৌন উত্তেজক সিরাপ জিনসিন তৈরির অপরাধে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এসময় অননুমোদিত ৩ হাজার বোতল জিনসিন সিরাপ ও ক্যামিকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মোঃ রাসেল মোল্লা (৩০), মোঃ কামাল উদ্দিন (৬৫), মোঃ মিলন হাওলাদার (২৩) এবং মোঃ মোবারক হোসেন সবুজ (২৯)। বৃহস্পতিবার (১৬ মে) বেলা ২টায় সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক মিজমিজি এলাকায় অবস্থিত বিসমিলাহ্ ল্যাবরেটারীজ (ইউনানী) নামক ঔষধ তৈরীর কারখানায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ এর কোম্পানী কমান্ডার সিপিএসসি, মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বিসমিল্লাহ্ ল্যাবরেটারীজ (ইউনানী) নামক ঔষধ তৈরীর কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় অননুমোদিত ও ভেজাল ঔষধ জিনসিন তৈরীর অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় কারখানা হতে প্রায় ৩ হাজার বোতল ভেজাল জিনসিন সিরাপ ও অননুমোদিত কেমিক্যাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে, উক্ত প্রতিষ্ঠান ভেজাল জিনসিন সিরাপ তৈরী করায় প্রায় ২ বছর পূর্বে ঔষধ প্রশাসন অধিদপ্তর তাদের অনুমোদন বাতিল করে। এরপরেও তারা দীর্ঘদিন ধরে অননুমোদিত ও ভেজাল ঔষধ জিনসিন উৎপাদন ও বাজারজাত করে আসছে। উৎপাদনকৃত ভেজাল ঔষধ জিনসিনে সাইট্রিক এসিড ও অননুমোদিত এবং তিকর যৌন উত্তেজক উপাদান পাওয়া যায়। যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এই অননুমোদিত ভেজাল ঔষধ উৎপাদন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছে বলে কারখানার মালিক মোঃ রাসেল জিজ্ঞাসাবাদে স্বীকার করে। সে কুমিল্লা জেলার মুরাদনগর থানার পান্ডুগর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা