গাজীপুরে নারী শ্রমিক হত্যার অভিযোগে কথিত স্বামী গ্রেপ্তার
২৫ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের ইসলামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শিখা বেগম নামে এক নারী শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় কথিত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ কমিশনার ফাহিম আসজাদ।
গ্রেপ্তার আবুল হোসেন দিনাজপুর জেলার কাঠনা গ্রামের নাজির উদ্দীনের ছেলে।
পুলিশ কর্মকর্তা বলেন, গত ২৪ অক্টোবর বাসন থানার ইসলামপুরে আধাপাকা টিনশেড বাড়ীর একটি কক্ষ থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় অর্ধগলিত পোশাক শ্রমিক শিখা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে চন্দ্রা এলাকার মদিনা ফ্যাক্টরীর পিছনে থেকে হত্যাকান্ডের সাথে জড়িত আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবুল হোসেন জানান, বিয়ে না করেই ভিকটিম শিখা বেগমের সাথে প্রায় ২ বছর স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। গত ২২ অক্টোবর সকাল ১১ টার দিকে ভিকটিম শিখা বেগমের সাথে আবুল হোসেনের টাকা-পয়সা নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় শিখা বেগম আসামির কাছে ১৬ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে ভিকটিম আসামি আবুল হোসেনকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরে। ঝগড়ার এক পর্যায়ে আসামি দুই হাত দিয়ে ভিকটিমের গলা চেপে ধরলে শিখা বেগম অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে ভিকটিমের মৃত দেহকে কাঁথা দিয়ে মুড়িয়ে রুমের দরজা বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পালিয়ে যান আবুল হোসেন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ