মিনি ট্রাকে মিলল ৭১ কেজি গাঁজা, ২ জন গ্রেপ্তার
২০ মার্চ ২০২১, ০১:৫০ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক তল্লাশী করে ৭১ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব। এসময় গ্রেফতার করা হয়েছে মোঃ নূরে আলম (৪০) এবং মোঃ আলাউদ্দিন (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে। শুক্রবার (১৯ মার্চ) বিকালে মাদক বিরোধী বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়ীয়া হতে নারায়ণগঞ্জ যাওয়ার পথে ট্রাকটি জব্দসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, মোঃ নূরে আলম ও মোঃ আলাউদ্দিন ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন বোরহানউদ্দিন পৌরসভার কুতুবা এলাকার বাসিন্দা। তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। ইতোপূর্বে তারা উভয়ই মাদক ব্যবসার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রুজু রয়েছে। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল।

শুক্রবার নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান নিয়ে উক্ত ব্যক্তিদ্বয় ব্রাহ্মণবাড়ীয়া জেলা হতে বিক্রয় ও সরাবরাহের জন্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৭১ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মিনি ট্রাকযোগে সবজি পরিবহনের আড়ালে প্লাস্টিকের তৈরি ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা তাদের একমাত্র পেশা। চালক ও হেলপার হিসেবে পরিচয় তাদের ছদ্মবেশ মাত্র। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মিনি ট্রাক ও ১১৫টি প্লাস্টিকের ক্যারেট জব্দ করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা