ফেব্রুয়ারিতে সহিংসতার শিকার হয়েছে ৩০৮ নারী ও কন্যাশিশু
০৩ মার্চ ২০২১, ০৪:০৬ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে শিশু নির্যাতন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৮৩ কন্যাশিশু ও ১২৫ নারী সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২ মার্চ) মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নির্যাতনের শিকার ৩০৮ নারী ও কন্যাশিশুর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১২১ জন। এদের মধ্যে ৬৪ কন্যাশিশু ধর্ষণের শিকার ও ১৩ কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। চার শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ১৩ শিশু ও তিন নারী ধর্ষণচেষ্টার শিকার হয়েছেন। এ সময় দুই কন্যাশিশু ও দুই নারী শ্নীলতাহানির শিকার হন। পাঁচ শিশুসহ যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৮ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ সময়ে অ্যাসিড নিক্ষেপের শিকার হয়েছেন দু'জন। তাদের মধ্যে রয়েছে এক শিশু। ১৩ শিশু অপহরণের শিকার হয়েছে। ৯ শিশুসহ ১২ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়া চারজনকে হত্যার চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, যৌতুকের বলি হয়েছেন ৯ জন, তাদের পাঁচজনকে এ কারণে হত্যা হয়েছে। এ সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৭ নারী ও ৯ শিশু। এ সময়ে নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ১১ শিশুসহ ১৮ জন।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ