লবণভর্তি কাভার্ডভ্যানে মিলল ১৯ হাজার পিস ইয়াবা, গ্রেফতার দুই
১২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৫০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
লবণবাহী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব ১১। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় চেকপোস্টে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সুমন (২৬) ও মোঃ সেলিম (৫০)। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণবোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করা হয়। এসময় টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ০২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ সুমন নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া এলাকার মোঃ আবতাব এর ছেলে এবং অপর আসামী মোঃ সেলিম নারায়ণগঞ্জ সদর থানাধীন মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত মোঃ আলী আকবর এর ছেলে। তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো। এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তারা পরষ্পর যোগসাজশে লবণ বোঝাই কাভার্ডভ্যানযোগে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ