রূপগঞ্জে দুই কাপড় ব্যবসায়ীকে অজ্ঞান করে ৫ লাখ টাকা লুট
২৬ জানুয়ারি ২০২১, ১০:৪৩ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাপড় ব্যবসায়ী আপন দুই ভায়রাকে অজ্ঞান করে টাকা লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের দাবি, মলম পার্টির সদস্যরা মোবাইল ফোনসহ ৫ লাখ টাকা লুট করে নেয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে গাউছিয়া পাইকারী কাপড়ের বাজারে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী শহিদুল ইসলাম ভূইয়া জানান, তিনি আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া গ্রামের হাজী সোহরাবের ছেলে। মঙ্গলবার সকালে তিনি এবং তার ভায়রা নরসিংদীর মাধবদী থানার খাদিমাচর এলাকার আব্দুর রউফের ছেলে শামিমকে নিয়ে পাইকারী কাপড় কিনতে গাউছিয়া কাপড়ের বাজারে আসেন।
কিন্তু দুপুর ১২টার দিকে গাউছিয়া পুলিশ ফাঁড়ির ৫০ গজ দূরে রেদোয়ান প্লাজার সামনে মলম পার্টির দুজন সদস্য তাদের মুখে রুমাল চেপে ধরেন। মুহূর্তে তারা অজ্ঞান হয়ে গেলে দুর্বৃত্তরা তাদের দুজনের সাথে থাকা কাপড় কেনার ৫ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুটে নেয়। পরে স্থানীয় এক ভ্যান চালক তার ভ্যান গাড়িতে করে দুই কাপড় ব্যবসায়ীকে গাউছিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমউদ্দিন মজুমদার বলেন, সাপ্তাহিক হাটের দিন এখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। তাছাড়া লোকাল বাস আর লেগুনা-ট্রাকের কারণে মহাসড়কে যানজট লেগে যায়। এসব ব্যাপার সামাল দিতেই আমরা হিমশিম খাই। তাই সবাইকে বাড়তি নিরাপত্তা দেয়া সম্ভব হয়ে ওঠে না। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী এখনো কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ