মোটরসাইকেলে পাচারের সময় ১৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার
২২ জানুয়ারি ২০২১, ০৫:১০ পিএম | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
মোটরসাইকেল যোগে গাঁজা পাচারের সময় মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেফতার করেছে র্যাব ১১। এসময় ১৪ কেজি গাঁজা উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর চেকপোষ্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ মেহেদী মজুমদার মনির (৩৫) ও মোঃ এবাদুল্লাহ গাজী (৪৯)।
র্যাব জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে র্যাব-১১। এসময় কুমিল্লা হতে ঢাকাগামী একটি মোটর সাইকেল তল্লাশী করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাচারের দায়ে মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মেহেদী মজুমদার মনির কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গজারিয়া এলাকার মোঃ আঃ মান্নানের ছেলে এবং মোঃ এবাদুল্লাহ গাজী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার মৃত একিন আলী হাজীর ছেলে। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মোটর সাইকেলযোগে অভিনব কায়দায় কুমিল্লা জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশে নিজেদের ব্যবহৃত ট্রাভেল ব্যাগে গাঁজা ভর্তি অবস্থায় নিয়মিত পরিবহন করতো।

তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে নিষিদ্ধ মাদক দ্রব্য গাঁজা প্রবেশ করায় এবং মোটর সাইকেল আরোহীর ছদ্মবেশে বিশেষ কৌশলে পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে থাকে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ