যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হেলপার গ্রেফতার
২৮ ডিসেম্বর ২০২০, ০২:৫৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের দিরাই এলাকায় সিলেট থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেট।
সুনামগঞ্জের ছাতক থানার বুরাই গাওগ্রাম থেকে রবিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাসের হেলপারের রশিদ আহমদ (২৭) ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীচর গ্রামের হাবিব আহমদ এর ছেলে।
সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান জানান, রবিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাই গাও থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।
শনিবার বিকেলে সিলেট থেকে দিরাইর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে (সিলেট জ- ১১০৭২৩) আত্মীয়ের বাড়ি লামাকাজি থেকে নিজ বাড়িতে আসার জন্য দিরাইগামী বাসে ওঠেন ওই তরুণী। বাসটি সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছালে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকার সুযোগে বাসের চালক ও হেলপার মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি প্রাণ ভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যান। গ্রামবাসী আহত অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় রবিবার রাতেই বাস চালক হেলপারসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন মেয়ের বাবা।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ