ইয়াবাসহ কিশোর গ্যাং এর তিন সদস্য গ্রেফতার
১৭ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে ইয়াবাসহ কিশোর গ্যাং এর তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে জেলার চাষাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এলাকায় ত্রাস ও জনগণের মনে ভয়ভীতি সৃষ্টি করার দায়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো নারায়ণগঞ্জ সদর থানার আমলাপাড়া কেবি সাহা রোডের মোঃ ইসলাম এর ছেলে মোঃ অনিক (২০), ফতুল্লা থানার কায়েমপুর ফকিরা গার্মেন্টস সংলগ্ন (আব্দুল সত্তার এর বাড়ীর ভাড়াটিয়া) মোঃ মহসিন এর ছেলে মোঃ রবিন (১৯) এবং একজন অপ্রাপ্ত বয়স্ক (১৬)।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব জানায়, তারা সবাই দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং এর সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রাস্তা-ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনগণের মনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টিসহ নিয়মিত দলবদ্ধভাবে ইয়াবা সেবন করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়ে র্যাব-১১ এর একটি টিম তদন্তে নামে এবং ঘটনার সত্যতা পেয়ে নারায়ণগঞ্জ জেলার ০২ নং রেল গেইটের গোল চত্ত্বরের পশ্চিম পার্শ্বে আল্লার দান বিরানী হাউজ নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে ০৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা