কাপাসিয়ায় ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার
১৬ ডিসেম্বর ২০২০, ০৬:২৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৪৭ এএম
কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুর জেলার কাপাসিয়ায় জাহাঙ্গীর আলম প্রধান (৪০) নামে ছাত্রলীগের সাবেক এক নেতার মরদেহ উদ্ধার হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ওই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর আলম প্রধান (৪০) কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা।
তিনি উপজেলা সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মৃত জবেদ আলী প্রধানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম বুধবার ফজরের নামাজ শেষে ভুবনের চালা গ্রামে তার নিজস্ব পোল্ট্রি ফার্মে ঘুমিয়ে পড়েন। পরে কর্মচারিরা পোল্ট্রি ফার্মের একপাশে বৈদ্যুতিক পাখার সঙ্গে মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান।
এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিবারের সদস্যরা দাবি করেন, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীরকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, আর্থিক অনটন ও পাওনাদারদের চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। রহস্যজনক মৃত্যুর অভিযোগের ফলে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জাহাঙ্গীর আলমের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মো. আলম চাঁদ জানান, মরদেহের সুরতহাল থেকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ