দেশে ৯ মাসে ৯৭৫ নারী ও শিশু ধর্ষণের শিকার
২৪ নভেম্বর ২০২০, ০৭:৪৯ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে চলতি বছরের নয় মাসে ৯৭৫ নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এই হিসাবমতে গড়ে প্রতি মাসে প্রায় ১০৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে নারী নিরাপত্তা জোট ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এসব তথ্য তুলে ধরে।
নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করা এই সংগঠন দুটি দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে এসব তথ্য সংগ্রহ করে। এসময় নারী ও শিশু নির্যাতন দমনে ৯ দফা দাবি জানিয়েছে। দাবি আদায়ে তারা আগামীকাল ৪০ জেলায় একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করবে এবং মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের নির্বাহী সমন্বয়কারী জিনাত আরা হক। তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী ও শিশু এবং তাদের পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণ, ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ ইত্যাদি।
সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি