গাজীপুরে নিজ কক্ষ থেকে ভবন মালিকের লাশ উদ্ধার
২৩ নভেম্বর ২০২০, ০২:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পিএম
টাইমস ডেস্কঃ
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে সারোয়ার হোসেন (৫০) নামে এক ভবন মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার(২৩ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে কুনিয়াপাছর এলাকায় নিজ ভবনের ছাদের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্টিত করেন, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সারোয়ার হোসেন এই এলাকায় একাধিক বহুতল ভবনের মালিক। কুনিয়াপাছর ছাড়াও শ্বশুরবাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ি নির্মাণ করে সপরিবারে সেখানেই থাকতেন। বাসা ভাড়া সংগ্রহের জন্য তিনি নিয়মিত কুনিয়াপাছর আসতেন। গেলো ১৪ নভেম্বর মির্জাপুরের বাসা থেকে বের হন। সবশেষ গত শুক্রবারের পর অার তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। পরিবারের বরাত দিয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল জানান, রোববার দুপুরে বাড়ির ঝাড়ুদার রহিমা বেগম সিঁড়ি ও ছাদ ঝাড়ু দিতে গিয়ে সারোয়ার আলমের ছাদের রুম খোলা পান। সন্ধ্যার দিকেও রুম খোলা পেয়ে বাড়ির মালিককে ডাকাডাকি করেন। এতে কোনও সাড়া না পেয়ে উঁকি দিয়ে খাটের ওপর সারোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে রহিমা ভাড়াটিয়াদের ডেকে আনেন। পরে পুলিশ খবর পেয়ে গতকাল রোববার রাত একটার দিকে মরদেহটি উদ্ধার করে।
বিভাগ : বাংলাদেশ
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার