হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রুহুল কবির রিজভী
১৩ অক্টোবর ২০২০, ০৭:১১ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এরপর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন রিজভীর চিকিৎসার সার্বিক খোঁজ-খবর রাখছেন। রিজভীর অসুস্থতার ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অবগত করা হয়েছে বলেও জানান শায়রুল।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন রুহুল কবির রিজভী আহমেদ। এছাড়া তিনি পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতর সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার