হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পাওয়ায় এসিআইকে কোটি টাকা জরিমানা
১২ অক্টোবর ২০২০, ০৭:৫৭ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
এসিআইয়ের হ্যান্ড স্যানিটাইজারে বিষাক্ত মিথানলের উপস্থিতি পাওয়ায় ওই কোম্পানিকে ১ কোটি টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিথানল মিশ্রিত হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে এসিআইকে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রোববার রাতে মিরপুর-১ নম্বরের ঈদগাহ মাঠের পাশে এসিআইয়ের ডিপোতে অভিযান চালিয়ে তিনটি ব্যাচে আনুমানিক ৩৫ হাজার 'স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে' মিথানলের উপস্থিতি পান তারা। অভিযানে ওই ডিপোতে থাকা ২০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়েছে। বাকি যা আছে, ৪৮ ঘণ্টার মধ্যে বাজার থেকে প্রত্যাহার করতে বলা হয়েছে।
ওই নির্দেশনার ভিত্তিতে এসিআই ইতোমধ্যে বাজার থেকে ওই তিনটি ব্যাচের 'স্যাভলন হ্যান্ড স্যানিটাইজার' প্রত্যাহার করে নিতে শুরু করেছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এর আগে গত ৪ অক্টোবর গাজীপুরে এসিআইয়ের একটি ডিপোতে অভিযান চালিয়েও স্যাভলন হ্যান্ড স্যানিটাইজারে মিথানল পেয়েছিল র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সারওয়ার আলম বলেন, ওই কোম্পানির অন্য কোনো প্রডাক্টে সমস্যা নেই। তারা বলেছে, পুরান ঢাকা থেকে কাঁচামাল কেনার সময় ভুলবশত মিথানলের একটি ড্রাম থেকে এই ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সরাসরি এসিআই লিমিটেডের কারও বক্তব্য জানা যায়নি।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার