দেশে ফিরলেন লিবিয়ায় বেঁচে যাওয়া ৯ জনসহ ১৬৪ অভিবাসী
০৩ অক্টোবর ২০২০, ০৯:৩৪ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহে পাচারকারীদের হামলার শিকার গুরুতর আহত ৯ অভিবাসী বাংলাদেশিসহ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৪ জন অভিবাসী। গত মে মাসে লিবিয়ার মিজদাহ শহরে পাচারকারীদের গুলিতে ৩০ জন নিহত হন, যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক ছিলেন। সেই সময় গুরুতর আহত হন ১১ জন বাংলাদেশি অভিবাসী। শনিবার (০৩ অক্টোবর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরত আনা হয়। আগত ফ্লাইটে ১০০ জন বিপদাপন্ন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৩৯ জন শারীরিকভাবে অসুস্থ। অভিবাসীদের তাৎক্ষণিক সহায়তার জন্য তাদের সঙ্গে ভ্রমণ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) স্বাস্থ্য সেবাদানকারীরা। সরকার নির্ধারিত কোয়ারেন্টিন শেষে অসহায় অভিবাসীদের একত্রীকরণে সহায়তা দেবে আইওএম। লিবিয়ায় অসহায় অবস্থায় থাকাকালে ফিরে আসা অভিবাসীরা শারীরিক ও মানসিক চিকিৎসা সেবার পাশাপাশি আর্থিক সহায়তা পাবেন।
মিজদাহে হামলার শিকার বাংলাদেশি অভিবাসী মোহাম্মদ সৈয়দ খান বলেন, আমি এই ঘটনা কিছুতেই ভুলতে পারছি না। এটা আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমার শরীরে গুলি লাগে এবং চার মাস পর আমি দেশে ফেরার মতো সুস্থ হই। এখনো অনেকেই পুরোপুরি সুস্থ হননি এবং আমরা এখনো আতঙ্কিত। লিবিয়াতে আমাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও সহায়তা এবং ফ্লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি আইওএম এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞ।
আইওএম বাংলাদেশ-এর মিশন প্রধান গিওরগি গিগাওরি বলেন, কোভিড-১৯ সমগ্র বিশ্বের অভিবাসী কর্মীদের বিপদাপন্নতাকে বাড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ এবং অসহায় অভিবাসীদের সহায়তায় এগিয়ে যেতে আমরা চলাচলসহ নানা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য কাজ করে চলেছি। অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা, আশ্রয়, খাদ্য, কনস্যুলার সেবা এবং সর্বোচ্চ বিপদাপন্নদের জন্য দেশে ফেরত আনার ফ্লাইট নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারের সাথে, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করে যাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার