করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর ১৫৮ জনের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৯ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের পর থেকে সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্যসহ সর্বমোট ১৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্যমতে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মোট ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি এবং কর্মস্থলে ফিরেছেন ১১ হাজার ১৯৪ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
এছাড়া ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৬৪৭ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এ সময়ে একজন কর্মরত সেনা সদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়সের ওপরে ৭ জন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার