করোনা মোকাবিলা করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে কাজ করছে সরকার: প্রাণিসম্পদ মন্ত্রী
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনা চ্যালেঞ্জ মোকাবিলা করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দপ্তর কক্ষে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের প্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী একথা জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সভাপতি ডাঃ মোঃ মনজুর কাদির, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের সভাপতি ডাঃ এস এম নজরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডাঃ মোঃ ইমরান হোসেন খান ও ডেপুটি রেজিস্ট্রার ডাঃ গোপাল চন্দ্র বিশ্বাস এসময় উপস্থিত ছিলেন।
এসময় মন্ত্রী বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গতিকে করোনার মধ্যেও আমরা এগিয়ে নিয়ে গেছি। করোনাকালে মন্ত্রণালয় থেকে বিভিন্ন নীতি-নির্ধারণী সিদ্ধান্ত নেয়া হয়েছে। কন্ট্রোল রুম চালু করে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদিত সামগ্রী যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যবস্থা নেয়া হয়েছে। উৎপাদন ও বিপণন সমস্যা, রাস্তায় পরিবহন সমস্যা, বিদেশ থেকে আমদানীকৃত মৎস্য ও প্রাণিখাদ্য কাস্টমস্ থেকে ছাড়িয়ে নেয়া সমস্যা মন্ত্রণালয় থেকে প্রায় চব্বিশ ঘন্টাই মনিটর করে সমাধান করা হয়েছে। ভ্রাম্যমান বিক্রয়ের ব্যবস্থা করে প্রায় ৫ হাজার ৭ শত কোটি টাকার দুধ, ডিম, মাছ, মাংস বিপণন করা হয়েছে। এতে করে যারা উৎপাদক তারা লাভবান হয়েছেন, বিপণনকারী লাভবান হয়েছেন এবং এর উপকারভোগীরা লাভবান হয়েছেন।”
মতবিনিময়কালে ভেটেরিনারি কাউন্সিলের জনবল সমস্যাসহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। এসময় চলমান দাপ্তরিক কাজ কার্যকরভাবে এগিয়ে নেয়াসহ ভেটেরিনারি কাউন্সিলের জন্য বিধি প্রণয়নের ব্যাপারেও সংশ্লিষ্টদের তাগিদ দেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার