৫ মাস পর নরসিংদীসহ তিন রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি শুরু
১০ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০১:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনার কারণে সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর খুলে দেয়া হলো নরসিংদী রেলস্টেশনসহ ঢাকা বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশন। এসব স্টেশনে এখন থেকে নিয়মিতভাবে ট্রেনের যাত্রাবিরতি দেয়া হবে এবং স্টেশন থেকে যাত্রী উঠানো হবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই এই তিন স্টেশনে সকল আন্ত:নগর, কমিউটার, মেইল ট্রেনের যাত্রাবিরতি দিয়ে যথারীতি যাত্রী নেয়া শুরু হয়েছে।
ঢাকা বিমানবন্দর স্টেশনে সকাল থেকে ৫টি ট্রেন যাত্রাবিরতি দিয়েছে এবং যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে গেছে বলে জানিয়েছেন ঢাকার রেল কন্ট্রোল।
এদিকে, এতদিন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ১নং প্লাটফর্মের মানোন্নয়ন ও একসেস কন্ট্রোল সিস্টেম এবং জয়দেবপুর ও নরসিংদী স্টেশনেরও একসেস কন্ট্রোল সিস্টেম নির্মাণ কাজ চলছিল। একসেস কন্ট্রোলের ফলে এসব স্টেশনে কোন যাত্রী আর টিকিট ছাড়া প্রবেশ করতে পারবে না।
এছাড়া, স্টেশন চালু হওয়ার ফলে ওই সব স্টেশনের সংশ্লিষ্ট ট্রেনের সমন্বয়কৃত কোটার টিকিট বিমানবন্দর-জয়দেবপুর-নরসিংদী স্টেশনের কোটা হতে বিক্রি করতে হবে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্ত:নগর ট্রেন চালু করা হলেও প্রায় সাড়ে ৫ মাস ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন বন্ধ ছিল।
এখন সব মিলিয়ে বিভিন্ন রুটে মোট ৬৭ জোড়া অর্থাৎ ১৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। আগামী ১৬ তারিখের মধ্যে আরও ৪২ জোড়া অর্থাৎ ৮৪টি কমিউটার, মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন রেলের বহরে যুক্ত হবে। এদিকে সব মিলে সারাদেশে ৩৬২টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার