১ সেপ্টেম্বর থেকে গণপরিবহন চলবে আগের ভাড়ায়
১৯ আগস্ট ২০২০, ০৭:৫১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (১৯ আগস্ট) বিআরটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির এই নিয়ম থাকবে। ১ সেপ্টেম্বর থেকে আসন অনুযায়ী ভাড়া নেওয়া হবে।
আব্দুর রাজ্জাক বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাসের দুই সিটের জায়গায় সিটে একজন করে বসবে এবং আগের বর্ধিত ভাড়া বলবৎ থাকবে। ৩১ আগস্টের পর আগের ভাড়ায় বাসে যাতায়াত করা যাবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবো।
তিনি বলেন, ভাড়া কমানোর প্রস্তাবের সঙ্গে দুই সিটে দুজন যাত্রী বসা, প্রত্যেকের মাস্ক পরা, গাদাগাদি করে যাত্রী না তোলাসহ কয়েকটি নির্দেশনা থাকবে। এছাড়া কিছুদিন আগে ২২টি হাইওয়েতে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো। তাই হাইওয়ে পুলিশকে এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলা হয়েছে। ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নজর দিতে বলা হয়েছে। বৈঠকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়ে আরও গতি বাড়াতে বলা হয়েছে বলেও জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার