প্রাথমিকে সহকারী শিক্ষকরাই হবেন প্রধান শিক্ষক
০৪ আগস্ট ২০২০, ০৯:৩৮ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে আর প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে না। পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, প্রাথমিকের ৩৫ শতাংশ প্রধান শিক্ষক নিয়োগ দেয় সরকারি কর্ম কমিশন। কয়েকবছর ধরে বিসিএস থেকে নন ক্যাডারে এই নিয়োগ দেয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন বলেন, পিএসসির কাছ থেকে আর প্রধান শিক্ষক লাগবে না। সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হবে। বর্তমানে প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয়। তিনি আরো বলেন, আমরা এরইমধ্যে কর্ম কমিশনকে প্রধান শিক্ষক নিয়োগ না দিতে বলে দিয়েছি। এজন্য ১৯৮৫ সালের প্রাথমিকের গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা সংশোধনের পর শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী দুটি বিধিমালার সমন্বয়ে একটি নতুন বিধিমালা করা হবে। এর আওতায় শিক্ষক ও সব কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ হবে। শিগগির প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বিত নিয়োগ বিধিমালার খসড়া করে একটি প্রস্তাব পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের মধ্যেই খসড়াটি প্রস্তুত করা হবে।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার