কাল চাঁদপুরের ৫০ গ্রামে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা
৩১ জুলাই ২০২০, ১২:৩৭ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩১ এএম
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের পর এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫০টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শুক্রবার। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের এই ৫০টি গ্রামের মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মুসল্লিরা ধর্মীয় এই উৎসবে যোগ দেবেন। এই জন্য শুক্রবার সকাল ৯টা থেকে ১০ টার মধ্যে নিজ নিজ গ্রামে ঈদের নামাজের জামায়াত আদায় করবেন তারা।
জেলার হাজীগঞ্জের সাদ্রা সিনিয়র মাদরাসা, বলাখাল, সমেশপুর, ফরিদগঞ্জের বদরপুর, টোরামুন্সিরহাট, উভারামপুর, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার ৫০টি গ্রামে সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে এসব এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা পশু কোরবানি দেবেন। তবে অন্যবছর ঈদগাহে এমন ঈদের জামাত অনুষ্ঠিত হলেও এই প্রথম করোনা পরিস্থিতির কারণে এলাকার মসজিদগুলোতে তারা এসব জামায়াতে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯৩২ সালে চন্দ্র মাস হিসেব করে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এই অঞ্চলে দুটি ঈদ এবং রোজা প্রচলন করেন। তারপর থেকে প্রয়াত এই কামেল ব্যক্তির অনুসারীরা সেই ধারা অব্যাহত রেখে চলেছেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার