মাটি কাটতে গিয়ে উদ্ধার ২৫ বছর আগের অক্ষত লাশ পুনরায় দাফন!
২৬ জুলাই ২০২০, ১২:৫৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম
অনলাইন ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বহল বাড়িয়ায় বাড়ি করার জন্য মাটি কাটতে গিয়ে কবরস্থ করার ২৫ বছর পরে অক্ষত অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। শুক্রবার মাটি কাটার শ্রমিকরা লাশটি উদ্ধার করে। ২৫ বছর আগে মারা যাওয়া মনোহর মিস্ত্রির ছেলে নূরুজ্জামানের অক্ষত মৃতদেহ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অক্ষত অবস্থায় ২৫ বছরের পুরানো মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওই এলাকায় ভিড় করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহলবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলের বাড়ি তৈরির জন্য মাটি কাটতে গিয়ে মৃতদেহ দেখতে পায় মাটি কাটার শ্রমিকরা। পরে স্থানীয়রা এসে মৃতদেহ শনাক্ত করে। সন্ধ্যায় বহলবাড়িয়া কবরস্থানে পুনরায় দাফন করা হয়।
মৃতদেহ শনাক্ত করে নিহতের মামাতো ভাই সানোয়ার বলেন, নুরুজ্জামান একজন সৎ কাপড়ের ব্যবসায়ী ছিলেন। প্রায় ২৫ বছর আগে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে ডাকাতদল তাকে ধরে কুমারখালী গড়াই নদীর পাড়ে মুখের মধ্যে বিষাক্ত পলিথিন ও গামছা দিয়ে অজ্ঞান করে মালামাল লুট করে ফেলে রেখে চলে যায়।পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। প্রায় এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে তাকে বাড়ির পাশের বাগানে দাফন করা হয়। শুক্রবার নিহতের চাচাতো ভাই বাড়ি করার জন্য মাটি কাটতে গেলে পুনরায় মৃতদেহটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
চৌরঙ্গী তদন্তের কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাকিব হাসান জানান, মাটি কাটতে গিয়ে ২৫ বছরের পুরানো নুরুজ্জামান নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুনরায় দাফন করেছে স্থানীয়রা।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার