করোনায় কেন্দ্রীয় ঔষধাগারের সদ্য সাবেক পরিচালক শহীদুল্লাহর মৃত্যু
২৫ জুলাই ২০২০, ০৯:০৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সদ্য সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৫ জুলাই) দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রি. জেনারেল শহীদুল্লাহ বেশ কয়েক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ২৪ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।
দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তাকে বদলি করা হয়।
বদলির আগে তিনি তৎকালীন স্বাস্থ্য সচিবকে লেখা এক চিঠিতে স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সংঘবদ্ধ ঠিকাদার চক্রের অপতৎপরতা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন লিখেছিলেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার