ব্রাহ্মণবাড়িয়ায় এএসআই হত্যা মামলার প্রধান আসামি মামুন ‘গোলাগুলিতে’ নিহত
২০ জুলাই ২০২০, ০৬:৪৭ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহতের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি মামুন র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ নিহত হয়েছেন। সোমবার (২০ জুলাই) ভোররাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারের পাশে এ ঘটনা ঘটে। সে চান্দপুর গ্রামের মুছার মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ছুড়ি ও ম্যাগজিন উদ্ধার করেছে র্যাব।
র্যাবের ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, মামুনকে ধরতে র্যাবের একটি দল চান্দপুর বাজারের কাছে অভিযান চালায়। এ সময় মামুনের সহযোগীরা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন মামুন। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা চন্দন দেবনাথ।
এর আগে ১৭ জুলাই বিকেলে চান্দপুর বাজার থেকে অস্ত্র, মাদক ও ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মামুন মিয়াকে গ্রেফতার অভিযানে যান সদর মডেল থানা পুলিশের এএসআই আমির হোসেন ও মণি শঙ্কর চাকমা। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমিরের বুকে ছুরি চালিয়ে দেন মামুন। পরে গুরুতর আহত অবস্থায় আমিরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন রাতেই মামুনকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন এএসআই মণি শঙ্কর চাকমা।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার