বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক এমাজউদ্দীন
১৮ জুলাই ২০২০, ১২:০৮ এএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাকে দাফন করা হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান বলেন, সন্ধ্যা পৌনে ৭টার দিকে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে।
এসময় এমাজউদ্দীন আহমদের ছেলে জিয়াউল হাসান ইবনে আহমেদ জিসু মেয়ে দিলরোয়া হোসেন জিন্নাত আরা নাজনীন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ক্রিয়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ঢাকা উত্তর মহানগর বিএনপি’র সহ-সভাপতি মাসুদ খানসহ বিএনপির স্হানীয় নেতৃবৃন্দ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার বাদ জুমা রাজধানীর নীলক্ষেত কাঁটাবন ঢালের সড়কে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির শরিক দল ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে এমাজউদ্দীনের মরদেহে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
বৃহস্পতিবার রাত ২ টায় স্ট্রোক করলে অধ্যাপক এমাজউদ্দীনকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়। ভোর ৬ টার দিকে সেখানে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার