করোনায় মারা গেছেন রাষ্ট্রপতির ছোট ভাই আবদুল হাই
১৭ জুলাই ২০২০, ০৪:৩৪ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ’র ছোট ভাই মো. আবদুল হাই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া একটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, তিনি রাত সোয়া একটায় মারা গেছেন। তার করোনা পজিটিভ ছিল। ভেন্টিলেশনে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক হয়েছিল তার।
আবদুল হাইয়ের মরদেহ বর্তমানে সিএমএইচে মরচুয়ারিতে আছে বলেও জানান জয়নাল আবেদীন। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্যবিধি মেনে কিশোরগঞ্জের মিঠামইনে জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
৯ ভাইবোনের মধ্যে আবদুল হাই ছিলেন অষ্টম। তার জন্ম হয়েছিল ১৯৫৩ সালে। আবদুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের দায়িত্ব পালন করছিলেন। রাষ্ট্রপতির ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আবদুল হাইয়ের মৃত্যুতে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী শোক প্রকাশ করেছেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার