না ফেরার দেশে প্রখ্যাত ব্যবসায়ী লতিফুর রহমান
০১ জুলাই ২০২০, ০৫:১০ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ এএম
নিজস্ব প্রতিবেদক:
না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রখ্যাত ব্যবসায়ী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। পৈত্রিক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রামে বুধবার (১ জুলাই) শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। লতিফুর রহমান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা।
ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরুপ তিনি ২০১২ সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। লতিফুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তিনি নেসলে বাংলাদেশ, হোলসিম, নাশনাল হাউজিং ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের চেয়ারম্যান। এছাড়াও তিনি আইসিসি বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
বেশ কিছুদিন ধেরই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর কুমিল্লায় গ্রামের বাড়িতে অবস্থান করেছিলন।
তিনি এমন দিনে মারা গেলেন, যেদিন তার নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ হোসেন ২০১৬ সালের পহেলা জুলাই তারিখে ঢাকার হোলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ঘটনায় নিহত হন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার