করোনায় এ পর্যন্ত বিএনপির ৭৩ নেতাকর্মীর মৃত্যু
২৫ জুন ২০২০, ০৪:২৬ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত বিএনপির ৭৩ নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও প্রাণঘাতী এ ভাইরাসে ২৮৪ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে দলের কেন্দ্রীয় করোনাভাইরাস সেলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ মহামারিতে সরকার দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীনা বিশেষজ্ঞরাই বলে গেছেন যে করোনাভাইরাসে বাংলাদেশের কোনো প্রস্তুতি ছিল না। সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যাচার করছে।
তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা প্রমাণ হয়ে গেছে। মানুষ পরীক্ষা করতে পারছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কোথাও আইসিইউ বেড নাই, অথচ উন্নয়ন দেখানো হচ্ছে। গত এক দশকে স্বাস্থ্য খাতে বাজেট কমানো হচ্ছে।
ফখরুল বলেন, কারাগারে দুই’শ কারাবন্দী আক্রান্ত হয়েছেন। আমরা দাবি জানিয়েছি রাজনৈতিক মিথ্যা মামলায় যারা আটক রয়েছেন, বয়স্ক রয়েছেন তাদের মুক্তি দেয়া হোক।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার