আইসিইউতে সাবেক মন্ত্রী সাহারা খাতুন
১৯ জুন ২০২০, ০৪:৫১ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ এএম
নিজস্ব প্রতিবেদক:
বার্ধক্যজনিত রোগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে তাকে কেবিন থেকে জেনারেল আইসিইউতে স্থানান্তর করা হয়।
সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত নন। আগেই তার করোনা পরীক্ষা করা হয়েছে। যার রিপোর্ট নেগেটিভ। সাবেক এই মন্ত্রীর জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে বেলা ১২টার দিকে ইউনাইটেড হসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে কিছুক্ষণ আগে জেনারেল আইসিইউতে শিফট করা হয়েছে।
সাহারা খাতুনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন আছেন।
বিভাগ : বাংলাদেশ
- সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম যৌথ সভা
- পলাশে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত
- শিবপুরে দিনমজুরকে গুলি করে হত্যা
- বছরের পর বছর যাবে ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না: খায়রুল কবির খোকন
- নরসিংদীতে আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- শিবপুরে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি'র এক যাত্রী নিহত, আহত ৫
- অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: মনজুর এলাহী এমপি
- বেলাবোতে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণালংকারসহ কয়েক কোটি টাকা ও ডলার লুট
- নরসিংদীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে যুবকের মৃত্যু
- নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার